শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যা করে, ফেসবুক লাইভে হত্যার কথা জানালেন স্বামী

ডেস্ক রিপোর্ট:শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর নজরুল ইসলাম মাদবর (৪২) নিজেই ফেসবুক লাইভে বিষয়টি জানান। পুলিশ তাঁকে আটক করেছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ তারা গ্রামে গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম একই ইউনিয়নের গঙ্গাসকাঠি গ্রামের আব্দুল আজিজ মাদবরের মেয়ে। এই দম্পতির এক ছেলে (১২) রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে নজরুল ও আমেনার বিয়ে হয়। নজরুল অনেক দিন মালয়েশিয়ায় ছিলেন। গত বছর দেশে ফিরে মাদকের নেশায় পড়েন। এ নিয়ে কলহ চলছিল। বিদেশে থাকার সময় নজরুল স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়েও ঝগড়াঝাঁটি হতো। মঙ্গলবার সকালে ঝগড়া লাগে। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আমেনাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন নজরুল। পরে ফেসবুক লাইভে বিষয়টি জানান। সেই সময় আমেনাকে খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়।

আমেনার বড় ভাই কুদ্দুস আলী বলেন, ‘এক মাস আগেও আমি আমার বোনকে বুঝিয়ে-শুনিয়ে নজরুলের বাড়িতে দিয়ে যাই। গত রাতেও এসেছিলাম। নজরুল আমার বোনকে বাঁচতে দিল না।’ সূত্র: কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়