শিরোনাম
◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ সন্তানের মা এই ২৩ বছরের কোটিপতি তরুণী চান ১০৫ সন্তানের মা হতে!

ডেস্ক রিপোর্ট : শিশুপ্রেম কোন পর্যায়ে গেলে কেউ ক্রিস্টিনাকে টক্কর দিতে পারবেন? ক্রিস্টিনাকে না চিনলে, তাঁর সম্বন্ধে না জানলে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। ক্রিস্টিনা এতটাই বাচ্চা ভালবাসেন যে ইতিমধ্যে ১১ সন্তানের মা হয়েছেন তিনি। এই সংখ্যাটাই ১০৫ করতে চান ক্রিস্টিনা! ক্রিস্টিনা ও তাঁর স্বামী জর্জিয়ার এক বড় হোটেলের মালিক। কোটিপতি দম্পতির অর্থের কোনও অভাব নেই।

তাঁরা দু’জনেই বাচ্চা খুব ভালবাসেন। দু’জনেই চান সারা জীবন তাঁদের সংসারে বাচ্চারা খেলা করে বেড়াক। এই ইচ্ছার জন্যই ইতিমধ্যে তাঁদের বাড়িতে কেউ গেলে সেটাকে ক্রেস বলে ভুল করতে পারেন। বাড়ির আনাচ-কানাচে শুধুই বাচ্চাদের খেলা করতে দেখা যাবে সেখানে।

তাঁর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তাঁরা স্বামী হলেন গালিপ উজটার্ক। জর্জিয়ায় থাকেন তাঁরা। জর্জিয়াতে গর্ভ ভাড়া বেআইনি নয়। ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে ওই ভাবে। অর্থাৎ অন্য কোনও মহিলার গর্ভে বেড়ে উঠেছে তাঁদের সন্তান। এদের মধ্যে শুধুমাত্র একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে। ৬ বছর আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এখনও পর্যন্ত একমাত্র তাঁকেই নিজের গর্ভে ধারণ করেছেন ক্রিস্টিনা।

 

 

সেই সন্তানের নাম ভিকা। ভিকাই তাঁদের প্রথম সন্তান। ভিকার পর তাঁদের সমস্ত সন্তানই অন্য মহিলার গর্ভে বড় হয়েছে। গর্ভ ভাড়া নেওয়াটা যথেষ্ট খরচসাপেক্ষ। যদিও ২৩ বছরের কোটিপতি ক্রিস্টিনা এবং তাঁর স্বামীর শিশুপ্রেমের কাছে তা নেহাতই ‘ছোট বিষয়’। ক্রিস্টিনা জানান, ওই ১০ সন্তানের জন্য ৮ হাজার ইউরো করে খরচ করতে হয়েছে। অর্থাৎ মোট ৮০ হাজার ইউরো খরচ হয়েছে। আজকের দিনে ভারতীয় মুদ্রায় যা ৭০ লক্ষ টাকারও বেশি।

সম্প্রতি ২৩ বছরের ক্রিস্টিনা নেটমাধ্যমের পাতায় তাঁদের স্বপ্নের কথা তুলে ধরেছেন। ক্রিস্টিনা লেখেন, ‘১০ সন্তানের মধ্যে কনিষ্ঠতম অলিভিয়া। গত মাসের শেষে জন্ম হয়েছে তার’। এর পরই ক্রিস্টিনা জানান, তাঁরা দুজনেই আরও অনেক সন্তান চান। মোটা ১০৫টি সন্তানের জন্ম দিতে চান তাঁরা। ক্রিস্টিনার মতো এক জন জীবনসঙ্গী পেয়ে আপ্লুত গালিপও। স্ত্রীর স্বপ্নপূরণের সঙ্গী যে তিনিও।
সূত্র- এইসময়বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়