শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:০৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের রেকর্ড শক্তিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আরেক দফা সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। তবে টানা তৃতীয় মাসের মতো স্বর্ণ এখনো লাভের ধারায় রয়েছে। খবর রয়টার্স

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলার। মাসজুড়ে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কড়া মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তবে ফেড চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দেন, ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে আরও একটি হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশেরও বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের ওপর শুল্ক কিছুটা কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, এর বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন, মার্কিন সয়াবিন আমদানি পুনরায় শুরু এবং বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে।

তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীনের টানাপোড়েনের কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার এখনো ইতিবাচক।

অন্যদিকে, স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০২ ডলার, প্লাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৫৯৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৬০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা। সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ