শিরোনাম
◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ ◈ ইউক্রেন যুদ্ধে ৫ লাখের বেশি রা‌শিয়ার সেনা সদস‌্য নিহত : ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ◈ মানুষের বর্জ্য শোধন করে সিমেন্টে মিশিয়ে কংক্রিট ৪২% বেশি শক্তিশালী করলেন ভারতীয় বিজ্ঞানীরা! ◈ কিশোরগঞ্জে গর্ভে থাকতেই সন্তান বিক্রির অভিযোগ, কটিয়াদীতে ৩ বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় ৪ শিশু বেচাকেনা!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১০ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক প্রেমিকার আংটি নিয়ে আরেক প্রেমিকার কাছে ভালোবাসা নিবেদন, অতঃপর…

ডেস্ক রিপোর্ট: প্রেম করেছি, বেশ করেছি। এটা তো বলতেই পারেন যে কোনও প্রেমিক বা প্রেমিকা। তবে এভাবে প্রেম! এক প্রেমিকাকে বোকা বানিয়ে, তারই মূল্যবান আংটি দিয়ে অন্য প্রেমিকার কাছে প্রেম নিবেদন করলেন এক যুবক! প্রথম প্রেমিকার হাতের সুন্দর একটি গয়না এবং বাগদানের আংটি নিয়ে অন্য প্রেমিকার কাছে উপস্থিত হন ওই যুবক। তার নাম জোসেফ ডাভিস, বয়স ৪৮৷ তাকে এই মুহূর্তে খুঁজছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার অরেঞ্জ সিটিতে। বিষয়টি নজরে আসে বছরের গোড়াতেই। পুলিশে অভিযোগ জানান জোসেফের প্রথম প্রেমিকা। তিনি জানতে পারেন যে, তার প্রেমিক অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন এবং সেই নারীর সঙ্গে বাগদান পর্যন্ত হয়ে গিয়েছে! এই উপলব্ধিতে হয়ত তিনি খুব ভেঙে পড়তেন বা প্রেমিকের ওপর বেজায় খেপে যেতেন, তবে তিনি আবিষ্কার করলেন যে, তার হাতের আংটিই পরেছেন অন্য নারী! তখনই তিনি পুলিশে যোগাযোগ করেন এবং অভিযোগ দায়ের করেন।

প্রেমিকের ফেসবুকে পোস্ট হওয়া ছবি থেকে তিনি লক্ষ্য করেন যে এক নারীর হাতে রয়েছে হুবহু তার মতো আংটি! তখনই তার সন্দেহ হয়। কারণ একই আংটি তিনি আগের বিয়েতে পয়েছিলেন। যদিও সেই বিয়ে ভেঙে গেছে এবং এই প্রেমে পড়েছিলেন তিনি। তাই প্রেমিক জোসেফের কাছে নিজের সব গয়না দেখিয়েছিলেন ওই নারী। আশা ছিল জোসেফও তাকে এমনই একটি সুন্দর ও দামী গয়না দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেবেন। তবে সে সব আশা চুরমার তো হলই, উল্টো খোয়া গেল তার নিজের গয়না। প্রেমিকই চুরি করল! ছবি দেখেই নিজের গয়নার বাক্স খুলে বসেন তিনি।

দেখেন সত্যিই সেই বাক্সে নেই আংটি ও হাতের ব্যান্ড! তখনই ঘটনাটি বুঝতে তার আর সময় লাগে না। একদিকে প্রেমিকের ঠকানোর দুঃখ, অন্যদিকে সেই প্রেমিক চোরের কাণ্ডে রেগে পুলিশে অভিযোগ জানান তিনি! পুলিশকে তিনি জানান যে চুরি যাওয়ার গয়নার মধ্যে ছিল তার দাদির উপহার দেওয়া একটি গয়নাও, যার দাম ৬২৭০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ টাকা! তবে শুধু গয়না নয়, আরও অনেক জিনিসই তার থেকে চুরি করেছেন জোসেফ, অভিযোগ ওই নারীর।

তবে প্রেমিকের কাছ থেকে কিছু জিনিস তিনি উদ্ধার করতে পেরেছেন এবং প্রেমও ভেঙেছে। পুলিশ জানিয়েছে, জোসেফের আরও অনেক গুলো নাম রয়েছে। যেমন জো ব্রাউন বা মার্কাস ব্রাউন। তিনি যে একজন ঠগ, তা আর বুঝতে কারও বাকি নেই। তবে গল্প এখানেই শেষ হচ্ছে না।

যে প্রেমিকার থেকে গয়না চুরি করেছে জোসেফ, সেই নারীর অনুপস্থিতিতে তার বাড়িতে অন্য সঙ্গীকে নিয়ে আসে জোসেফ। জানায় যে এটা তারই বাড়ি এবং সেখানে ওই সঙ্গীকে রেখে চম্পট দেয় সে! মজার কথা হল, এই ব্যক্তি নিজের হাতে ট্যাটু করিয়েছেন, যাতে লেখা শুধুমাত্র ভগবানই আমার বিচার করবেন! বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ