শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিচারকের উপর হামলার ঘটনায় হাজী ইকবালের ছেলেকে ৫ বছরের জেল

রাজু চৌধুরী : [২] বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় ঘোষণা করেন।

[৩] একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।অভিযুক্ত অপর আসামি আলী আকবরের সহযোগী হাসান আলী জিসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

[৪] বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল করিম বলেন, বিচারকের ওপর হামলার ঘটনায় আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড ও তার সহযোগী হাসান আলী জিসানকে খালাস দেওয়া হয়েছে।

[৫] প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের ৫ম যুগ্ম দায়রা জজ জহির উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে সহযোগী হাসান আলী জিসানসহ আলী আকবর ইকবালকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে পতেঙ্গা থানা পুলিশ আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানের চার দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ