শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এটিইউর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] কিশোরগঞ্জের চর শোলাকিয়া ঈদগাহ রোডে শনিবার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের রাম- কবির হোসেন (২৩)। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও প্রচার প্রচারণা ও দাওয়াতি কাজে ব্যবহৃত ১টি ফেসবুক আইডি জব্দ করা হয়েছে।

[৩] এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কবির আনসারুল্লাহ বাংলা টিমেরর সাথে যোগাযোগ ও সংশ্লিষ্টতার কথা এবং নিজেকে জসিমউদ্দিন রাহমানীর একনিষ্ঠ অনুসারি ও জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে এবিটির পক্ষে ভার্চুয়াল জগত ব্যবহার করে জিহাদী প্রচারণা, দাওয়াত, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহ ও জঙ্গি সংগঠনকে সু-সংগঠিত করতে কাজ করছিলেন।

[৪] এটিইউর কর্মকর্তা আরও জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য পদ গ্রহণ, নিষিদ্ধ সত্তা সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের প্রচেষ্টা, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার মাধ্যমে সরকার উৎখাত করে কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় কবিরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ