শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেনেশুনেই বিষাক্ত পদার্থযুক্ত শিশুর খাবার বিক্রি করছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ডগুলো

লিহান লিমা: [২] বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, দেশটির চারটি জনপ্রিয় শিশুখাদ্য উৎপাদনকারী ব্র্যান্ডের খাবারের ভয়াবহ পরিমাণের বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে।

[৩]তদন্ত কমিটি জানায়, এই ক্ষতিকর পদার্থগুলোর মধ্যে রয়েছে আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা ও মার্কারি। এই পদার্থগুলো ক্যান্সার, ক্রোনিক ডিজিস ও নিউরোটক্সিকজনিত রোগের জন্য দায়ী, সেই সঙ্গে এগুলোর জন্য শিশুর মস্তিষ্কের বৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

[৪]তদন্ত কমিটি নিউট্রার ইংক, হেইন কেলেস্টায়াল গ্রুপ ইনক, নেসলের একটি ইউনিট- বিচ নাট নিউট্রেশন এন্ড গার্বারের তৈরিকৃত খাবার পরীক্ষা করে। কমিটি উদ্বেগ প্রকাশ করে জানায়, ওয়ালমার্ট ইনক, ক্যাপবেল শপ কো ও স্পারআউট আরগানিক ফুড এই তদন্তের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে।

[৫]কমিটির প্রতিবেদনে বলা হয়, কোম্পানিগুলো ইচ্ছেকৃতভাবে শিশুর খাবারে এই উচ্চমাত্রার বিষাক্ত পদার্থের অনুমোদন দিয়েছে। কোম্পানিগুলোর অভ্যন্তরীণ নীতিমালায় এই মাত্রার বিষাক্ত পদার্থের উৎপাদনকৃত খাবার বিক্রয়ের অনুমোদন রয়েছে।’

[৬] তদন্ত কমিটির সদস্য রাজা কৃষ্ণমূর্তি বলেন, ‘প্রক্রিয়াজাত এই খাবারগুলোতে ক্ষতিকর পদার্থের শতশত ক্ষুদ্র কণা পাওয়া গিয়েছে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য ভয়ঙ্কর।’

[৭]তদন্ত কমিটি মার্কিন নীতি নির্ধারকদের এই ধরণের বিষাক্ত পদার্থ খাবারের থাকার মাত্রা নির্ধারণ করে দেয়ার আহ্বান জানায় ও শিশুর খাদ্য বাজারজাতকরণের পূর্বে এতে ভারী বিষাক্ত পদার্থ পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করে।

[৮]মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা বলছে, তারা এই প্রতিবেদন পর্যালোচনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়