শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, আহত ৪

মুজাহিদ: [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে আবদুল মান্নান (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে আরও চারজন।

[৩] বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শিপনের পিতা কেতাবালী (৬৫) ও বড় ভাই লিটনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত মান্নান দেউলী গ্রামের মৃত রফেজ উদ্দিনের ছেলে এবং পশ্চিম সুবিদখালী ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক।

[৪] স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার মসজিদের সড়ক নির্মাণে বাধা দেয় কেতাবালী ও তার ছেলেরা। এসময় মান্নান প্রতিবাদ করলে তার গলায় এবং বুকে ছুড়ি দিয়ে আঘাত করে শিপন। পরে মান্নানের চাচাতো ভাই আজাহার হাওলাদার, শাকির, সাইদুর ও হানিফ এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় কেতাবালীর ছেলেরা।

[৫] স্থানীয়রা মান্নানসহ আহদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে।

[৬] মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে। শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: মোমেন মাহমুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়