শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে সরকারি মাটি লুটের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] জেলার সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে প্রকাশ্য দিবালোকে অবাধে সরকারি মাটি লটুপাটের অভিযোগ উঠেছে জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি লুৎফর রহমান জুবায়েরের বিরুদ্ধে।

[৩] খবর পেয়ে মাটি লুটপাটের এসব কর্মযজ্ঞ বন্ধ করে দেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

[৪] বুধবার দুপুরে সরেজমিনে ধলেশ্বরী নদীর পাড় থেকে বেকু দিয়ে ড্রাম ট্রাক বোঝাই করে মাটি লুটপাটে ব্যস্ত দেখা জুবায়েরের অনুসারীদের। ঢাকা আরিচা মহাসড়কের জাগীর সেতুর দক্ষিন পার্শ্ব থেকে মাটি বোঝাই এসব ট্রাক চলে যাচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। সরকারী মাটি লুটপাটের অভিযোগ সেচ্ছায় স্বীকার করে নিয়েছেন শ্রমিকলীগের সংশ্লিষ্ট নেতা।

[৫] নাম প্রকাশে জাগির ইউ্নিয়নের দেরগ্রাম এলাকার এক কৃষক বলেন, কৃষি জমির উপর দিয়ে মাটির ট্রাক চলাচলে কয়েকবার বাঁধা দিয়েও তাদেরকে ঠেকানো যায়নি। মাটিভর্তি ট্রাক আঞ্চলিক রাস্তার উপর দিয়ে চলাচলের ফলে রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছে।দীর্ঘদিন ধরে অবাধে এভাবে মাটিবাহী ট্রাক চলাচল করলেও বিষয়টি বন্ধে কারো কোন আগ্রহ নেই বলে জানান তিনি।

[৬] এসব বিষয়ে জানতে চাইলে জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি লুৎফর রহমান জুবায়ের বলেন, ধলেশ্বরী নদী খননের সরকারি মাটি নিলাম ছাড়া অন্যত্র বিক্রি করা ঠিক হয়নি। এটি তিনি অন্যায় করেছেন বলে মন্তব্য করেন।

[৭] জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল বলেন, দলীয় পদবি ব্যবহার করে কেউ কোন অন্যায় কাজ করলে তার দায়ভার তাকেই ভোগ করতে হবে। কারো অন্যায় কাজের দায়ভার দল বহন করবে না।

[৮] জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদী খননের মাটি বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাটি বিক্রির বিষয়টি নিষেধ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বিষয়ে জুবায়েরকে নোটিশ করা হবে বলে জানান তিনি।

[৯] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিলাম ছাড়া সরকারি মাটি ক্রয়-বিক্রয়ের কারো কোন সুযোগ নেই। বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়