শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিটি নির্বাচন কাল, ঝুঁকিপূর্ণের তালিকায় ৪ শতাধিক কেন্দ্র

মাসুদ আলম : [২] নানা সংঘাত-সহিংসতা আর উৎকণ্ঠার পর ভোটের জন্য প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। প্রায় ২০ লাখ ভোটার কাল বেছে নেবেন তাদের জনপ্রতিনিধি। তবে এবার চারশোরও বেশি ভোটকেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। প্রায় ২৬ হাজার সদস্য সামলাবেন ভোটগ্রহণ ও নিরাপত্তার দায়িত্ব। যদিও সব শঙ্কার কথা উড়িয়ে দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

[৩]টানা ২০ দিনের বিরামহীন প্রচারণা শেষ। ধুলোমাখা প্রচারপত্রগুলোও জানিয়ে দিচ্ছে বন্দর নগরী এখন অপেক্ষায় ভোট উৎসবের। তাই নগরীর পথে পথে আইনশৃংখলা বাহিনীর কড়া তৎপরতা।

[৪]এবারের ভোটে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি প্রার্থী ছাড়াও আছে আরো ৫ জন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর ৫৭ আর ৪১ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৭২ জন প্রার্থী। প্রায় ২ মিলিয়ন ভোটারের জন্য প্রস্তুত ৭৩৫টি ভোটকেন্দ্র। যার অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন। এজন্য সাধারণ ও অতি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত আইনশৃঙ্খলা বাহিনীর।ভোটের দিন কেন্দ্র ও আইনশৃঙ্খলা মিলে দায়িত্বে থাকছে প্রায় ২৬ হাজার সদস্য। এরইমধ্যে মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবি। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের আশা, শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই হবে এই ভোট। তাই ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান কমিশনের।

[৫] বুধবার সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে একটানা ভোটগ্রহণ। তবে, সাধারণ ছুটি থাকছে না নির্বাচনী এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়