শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৭৪ বছর বয়সী করোনা রোগী

ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির শুরুর দিনগুলোতেই করোনা আক্রান্ত হন যুক্তরাজ্যের অবসরপ্রাপ্ত এক আইনজীবী। এরপর টানা ৩০৬ দিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। চলেছে চিকিৎসা। অবশেষে সুস্থ হয়ে ফিরলেন নিজ বাড়িতে। সময় টিভি

ওই রোগীর নাম জোফ্রি উলফ। বয়স ৭৪ বছর। তিনি গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হুইটিংটন হাসপাতাল থেকে নর্থ লন্ডনের হলোওয়েতে নিজের বাড়িতে ফেরেন। করোনাভাইরাসের আক্রমণে তার শরীরের একাংশ অবশ হয়ে গেছে এবং কথা বলার শক্তিও হারিয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বছরের ২৩ মার্চ তিনি অসুস্থ হন। এরপর থেকে তিনি হাসপাতালে ছিলেন। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তার তিন ছেলেকে ডাকা হয়েছিল বাবাকে শেষ বিদায় জানানোর জন্য। কিন্তু হঠাৎ তিনি আবার সুস্থ হতে শুরু করলেন। এতদিন হাসপাতালে কাটানো যেকোনো কোভিড রোগীর পক্ষে এটাই সর্বোচ্চ সময়কাল।

কিছুটা সুস্থ হওয়ার পর হুইটিংটন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে লন্ডনের পাটনিতে অবস্থিত রয়্যাল হসপিটাল ফর নিউরো-ডিজ্যাবিলিটিতে ভর্তি করা হয়। করোনাভাইরাসের কারণে তার মস্তিষ্কের ক্ষতি হয়। ফলে তাকে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

করোনায় আক্রান্ত হবার আগে উলফ লন্ডনের সিটি লিট অ্যাডাল্ট এডুকেশন কলেজে আর্ট হিস্টোরি বিষয়ে একটি ডিগ্রি নেওয়ার জন্য অধ্যয়নরত ছিলেন। তিনি নিয়মিত জিমে যেতেন ও শরীরচর্চা করতেন। আর তার কোনো ধরনের বিশেষ শারীরিক সমস্যা ছিল না। তাই তার হঠাৎ এত অসুস্থ হয়ে পড়া যেন বিনা মেঘে বজ্রপাত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়