শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০১:৩৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের কাছে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান মধ্যস্থতাকারী হিসেবে তেহরান সফরের সময় এই প্রস্তাব ইরানের কাছে তুলে ধরেন। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।

ইরান এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে পরিষদ বলেছে, ভবিষ্যতে আলোচনা এগোতে হলে যুক্তরাষ্ট্রকে ‘অতিরিক্ত দাবি’ পরিহার করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিতে হবে।

একই সঙ্গে ইরান জানিয়েছে, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। এর মধ্যে জাহাজগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ প্রদান এবং শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে।

পরিষদ আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি ফের খুলে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। সূত্র: এপি

  • সর্বশেষ