শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ী থামিয়ে অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী (৪০) অবশেষে মুক্ত হয়েছে। অপহরণের প্রায় ১৫ ঘন্টার পর আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

তবে নাম প্রকাশ না করার শর্তে স্বজনরা জানিয়েছে, দূর্বৃত্তদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণের আদায়ের পর রুস্তম আলীকে ছেড়ে দেয়া হয়েছে। 

এর আগে বুধবার সকাল ৬ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামুর ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকা থেকে অপহৃত হন রুস্তম আলী। তিনি রামুর ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। 

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, অপহৃত রুস্তম আলী মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন বলে তিনি শুনেছেন। রুস্তম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার সাথে কথা বলার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, অপহরণের ঘটনা জানার পর রামু থানা ও ঈদগড় ফাঁড়ির একাধিক আভিযানিক দল দিনভর ঈদগড় এবং রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৯ টা ১০ মিনিটের দিকে রশিদনগরের পানিরছড়া পাহাড়ি এলাকা হতে রুস্তম আলীকে উদ্ধার করা হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ