শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ট্রাম্পের বিরুদ্ধে দীর্ঘদিনের জমানো ক্ষোভের প্রতিশোধ নিতে চায় ইরান

আখিরুজ্জামান সোহান: ট্রাম্পের দুঃসময় যেনো কাটছেনা। যুক্তরাষ্ট্রের বিদায়ী এই প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরান বলেছে, ‘প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী ও আদেশদাতাকে অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে।’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস থেকে বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। টুইট বার্তার সঙ্গে ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়।

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে। বিদেশে বিপ্লবী বাহিনীর গোপন অভিযানগুলো সোলাইমানির নির্দেশেই পরিচালিত হতো।

গত বুধবার মেয়াদ শেষে হোয়াইট হাউজ ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি সোজা চলে যান ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে।

সূত্র: এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়