শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে মহিলা মেম্বার প্রার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

সোহাগ হোসেন: মির্জাগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য এক মহিলা মেম্বার প্রার্থীকে (৪৫) ধর্ষণের অভিযোগে সজীব সিকদার (২৬), রাজ্জাক সিকদার(৪০) ও জলিলুর রহমান(৩০) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

[৩] উপজেলার মাধবখালী ইউনিয়নের ময়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোবাবর (১৭ জানুয়ারি) ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

[৪] অভিযোগ সূত্রে জানাযায়, ওই নারী আসন্ন ইউপি নির্বাচনে মাধবখালী ইউনিয়নের সংরক্ষিত ১,২ও ৩ ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী। শনিবার রাতে তার স্বামী বাড়ির পাশে রাস্তায় কাঠ কাটছিলো। স্বামীর জন্য পান নিয়ে যাওয়ার সময় তাকে একা পেয়ে আসামীরা এলাকার চুন্ন ফকিরের বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

[৫] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে ও ভুক্তভোগীকে ডিএনএ পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়