শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৮ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

ওবায়দুল হক, আমিরাত: [২] প্রবাস জীবনের কর্মব্যস্থতায় সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করার মন মানসিকতা থাকলেও অনেক সময় সেই সুযোগ হয়ে উঠে না। তাই বাংলাদেশের জাতীয় পর্যায়ে এক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ হয়ে থাকে।

[৩] শুক্রবার (১৫ জানুয়ারি) দুবাই মুশরিফ পার্কে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আনন্দ মিলনমেলা অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ রুপে ব্যতিক্রম।

[৪] এটি একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় দুবাই, সারজা,আজমান,ফুজিরা সহ প্রতিটি প্রদেশ থেকে স্বপরিবারে বিপুল সংখ্যক প্রবাসী রাঙ্গুনিয়াবাসীর উপস্থিতি ছিল অবাক করার মতো। পরিণত হয় অপূর্ব এক মিলনমেলায়। এই যেন মরুর বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। দেশের ভালোবাসায় প্রবাসী রাঙ্গুনিয়াবাসীদের একত্রিত করার লক্ষ্যে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মকে দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়া ও উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত চমৎকার।

[৫] অনুষ্ঠানে আলোচনা সভায় সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর ডেপুটি কনসাল জেনারেল মো: শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনি:সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, রাঙ্গুনিয়া সমিতির প্রধান উপদেষ্টা ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন মদিনা, প্রকৌশলী আবু নাসের, দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সবুর, প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, সারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, ইসমাইল গণি চৌধুরী, মাহাবুব আমল মানিক সিআইপি, মোহাম্মদ আজিম উদ্দিন, কাজী মোহাম্মদ আলী, সাইফুদ্দিন আহমেদ, জেসমিন আকতার সিআইপি, নাসির রেজা খান, মোহাম্মদ আনিস, কাউছার নাছ, লে.(অব) গুলশান আরা, প্রকৌশলী আবু হেনা, হামিদ আলী, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, আনিসুল ইসলাম, মোহাম্মদ আজম খান, আলহাজ্ব নুর নবী, মোহাম্মদ আজিজ হায়দার,আবদুল কাদের, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ