শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ৩৫

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ৩৫জন আহত হয়েছেন।আহতদের মধ্যে নারী ও শিশু’র সংখ্যা বেশি ।

[৩] শনিবার রাতে দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আহত একাধিক রোগী জানায়, বাড়িতে কাজ করার সময় আচমকা দুইটি শিয়াল বাড়ির ভিতরে ঢুকে এলোপাথারি কামড়িয়ে পালিয়ে যায়।

[৪] আহতরা সবাই একই গ্রামের, তারা হলেন- গোলাপ মিয়া(৩০), মামুন(২৪), কাদির(৩০), আশরাফুল ইসলাম(১২), নায়েব আলী(৩৫), সেফালী(১৪), ওয়াসিম(১৬), রাজু মিয়া(১৫), আকরাম(১৬), হারুন মিয়া(৫০), বাদশা মিয়া(৩০), হৃদয়(১৮), মাতব মিয়া(৪০), সুহেদা(৩৫), মাইনুদ্দিন(২৫), ফৌজিয়া আক্তার(৬), হেলাল উদ্দিন(৫৫), লাকি আক্তার(২৫), শান্তা(১৮), আশরাফুল মিয়া(১৫), কাদির মিয়া(৩০), জুথি(১২), জজ মিয়া(৬০), রাসেদা(৩০), নিলুফা বেগম(৩৫), মামুন(২০), ইয়ার হোসেন(২২), হোসেন মিয়া(২৫), সাইদুর রহমান(৫০), তানিয়া বেগম(২৭), সামসেদ(৩৫), কুদরত মিয়াসহ(৩৪) প্রমূখ।

[৫] হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে গিয়েছে। বাকিদেরকে কাল সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়