শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

স্বপন দেব: [২] শীতে কাপছে গোটা মৌলভীবাজার বইছে মৃদু শৈত প্রবাহ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগে দিন মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

[৩] শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের মৌসুমে শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি থাকে। চলমান শৈত প্রবাহে বিপাকে পড়েছেন জেলার নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষগুলো।

[৪] স্থানীয় আবহাওয়া সহকারী মো. জাহিদুল ইসলাম বলেন, কিছুদিনের মধ্যে এলাকায় তাপমাত্রা আরো কমবে। শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। জেলা ও উপজেলা প্রশাসনসহ ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে শীতে কাপড় বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য।

[৫] সামনে আসা তীব্র শৈত প্রবাহ মোকাবেলা করতে এখনই সরকারি উদ্যোগে প্রয়োজনীয় সহায়তার বরাদ্দ না দিলে জনদূর্ভোগ চরমে পৌছবে বলে স্থানীয় লোকজন মনে করেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়