শিরোনাম
◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে কানাডা। দ‌লের যুবরাজ সামরার সেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ গড়েছিল তারা। কিন্তু রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই সেই লক্ষ্য তাড়া করেছে নিউ জিল্যান্ড। ৮ উইকেটের জয়ে ‘ডি’ গ্রুপের শেষ দল হিসেবে সুপার এইটের টিকিট পেয়েছে মিচেল স্যান্টনারের দল। মঙ্গলবার চেন্নাইয়ে শতরানের উদ্বোধনী জুটির পর ৪ উইকেটে ১৭৩ রান তুলতে পারে কানাডা। জবাবে ২৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা।

নিউ জিল্যান্ডের জয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো গত আসরে সেমি-ফাইনালে খেলা আফগানিস্তানের। তিন ম্যাচে কেবল একটিতে জিতেছে রশিদ খানের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে সামরা ও অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার রেকর্ড ১১৬ রানের জুটিতে দুর্দান্ত শুরু হয় কানাডার। তাদের এই জুটিটি টি-টুয়েন্টি বিশ্বকাপে যে কোনো উইকেটে দেশটির সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল পঞ্চম উইকেটে ৭৫ রানের, গত আসরে। কিন্তু ১৪তম ওভারের শেষ বলে বাজওয়ার (৩৬) বিদায়ে এই জুটি ভাঙার পর খুব একটা দ্রুত রান তুলতে পারেনি দলটি।

৫৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সামরা। এরপর শেষ তিন ওভারে ২৩ রান তুলতে পারে কানাডা। ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রানে ফেরেন সামরা। একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, কাইল জেইমিসন ও জিমি নিশাম।

লক্ষ্য তাড়ায় ৩০ রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। কিন্তু তৃতীয় উইকেটে রবীন্দ্র ও ফিলিপসের পাল্টা আক্রমণে তা কাটিয়ে ওঠে দলটি। ঝড়ো ব্যাটিংয়ে ২২ বলে ফিফটি পূর্ণ করেন ফিলিপস। রবীন্দ্র ফিফটির দেখা পান ৩৫ বলে।

১৬তম ওভারের প্রথম বলে চার মেরে দলকে জেতানো বাঁহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৯ রানে। ৩৬ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৭৬ রানের অপরাজিত ইনিংস ম্যাচসেরার পুরস্কার জেতেন ফিলিপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়