শিরোনাম
◈ আবারও সামনে ৪ দিনের লম্বা ছুটির সুযোগ! ◈ যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী আটক ◈ জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ এসএসসির ফল প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম ◈ হামে মৃতের সংখ্যা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু ◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিয়েন বাস্তব বলে দাবি করলেন ওবামা

এলিয়েন ‘বাস্তব’, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এমন দাবি নিয়ে ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব নিয়ে আবারও আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এলিয়েন থাকলেও তাদের নেভাদার সেই রহস্যময় এরিয়া ৫১-তেও তাদের লুকিয়ে রাখা হয়নি।

শনিবার ইউটিউবার ব্রায়ান টাইলার কোয়েনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা এই বোমা ফাটান। এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, তারা বাস্তব। তবে সঙ্গে সঙ্গেই তিনি এরিয়া ৫১ নিয়ে দীর্ঘদিনের কন্সপিরেসি থিওরি নাকচ করে দেন।

তিনি বলেন, কোনো ভূগর্ভস্থ গোপন ল্যাবরেটরিতে তাদের আটকে রাখা হয়নি। যদি থেকেও থাকে, তবে সেটা খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন করা হয়েছে। পেন্টাগন ইতিমধ্যেই এসব ঘটনা তদন্তে বিশেষ অফিস খুলেছে এবং কংগ্রেসও সরকারকে তথ্য প্রকাশে বাধ্য করছে। এদিকে ওবামার দাবির সমান্তরালে বিজ্ঞানীদের গবেষণাও থেমে নেই। এক প্রকল্পের মাধ্যমে ২১ বছরের তথ্য ঘেঁটে বিজ্ঞানীরা প্রায় ১২ বিলিয়ন সম্ভাব্য সংকেত শনাক্ত করেছেন।

২০২০ সালে পুয়ের্তো রিকোর আরেসিবো টেলিস্কোপটি ধসে পড়লেও সেই ধ্বংসস্তূপের তথ্য থেকেই গবেষকরা ১০০টি জোরালো সংকেত আলাদা করেছেন। বর্তমানে চীনের ফাস্ট রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এই সংকেতগুলো পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। পৃথিবীর বাইরে প্রাণের সুনির্দিষ্ট প্রমাণ এখনো না মিললেও সাবেক প্রেসিডেন্টের এই ‘স্বীকারোক্তি’ আর বিজ্ঞানীদের নতুন তৎপরতা ভিনগ্রহী প্রাণের অস্তিত্বের জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়