শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:১৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অসহায় বাংলা‌দেশ ইনিংস ব্যবধানে হারলো

স্পোর্টস ডেস্ক : অসহায় আত্মসমর্পণ যাকে বলে- ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেই অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ। স্বাগতিক বোলারদের তোপে মাত্র ৫৪ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের হার ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে।

২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এক সেশনও লড়াই করতে পারেনি টাইগাররা। সিএ একাদশের বোলারদের তোপের মুখে পড়ে তারা।

প্রথমে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। অমিত হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ফিরেছেন এক অঙ্কের ঘরেই। আর অধিনায়ক শান্ত রানের খাতা খুলতেই পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন তানজিদ হাসান তামিম। আর কোন ব্যাটার পারেননি দুই অঙ্কের ঘরে যেতে।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৬৩ রানে অলআউট করে দিয়ে ৩৫৫ রান তোলে সিএ একাদশ। দ্বিতীয় ইনিংসে আরও ভয়াবহ ব্যাটিং করল টাইগাররা। মাত্র ৫৪ রানে গুটিয়ে গেছে তারা। সিএ একাদশের হয়ে ৮টি উইকেট নিয়েছেন ক্যাম্পবেল থম্পসন।

  • সর্বশেষ