শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দান তো দানই’, অনুদান নিয়ে ট্রলকারীদের কড়া জবাব পর্ন তারকার

জাপানের সাবেক গ্র্যাভিউর আইডল ও প্রাপ্তবয়স্ক ভিডিও (এভি বা পর্ন) অভিনেত্রী ইউ তানো দেশটির কুমামোতো অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সম্প্রতি ৩০ লাখ ইয়েন (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) দান করেছেন। তার এই অনুদানকে ‘নোংরা টাকা’ বলে কটাক্ষ করে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে ইউ তানো সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।

২২ বছর বয়সী তানো গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কুমামোতো অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। হিরোশিমা প্রিফেকচারের এক বন্ধুর সঙ্গে মিলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পাঠান। এর মধ্যে ছিল পানীয়, স্পোর্টস ড্রিংকের পাউডার, স্যানিটারি পণ্য ও ডায়াপার।

পাশাপাশি জাপানিজ রেড ক্রসের মাধ্যমে ৩০ লাখ ইয়েন অনুদান দেন তিনি।

তানো লিখেন, ‘প্রতিবার খবর দেখি কিংবা সবার পোস্ট দেখি, আমার হৃদয় কষ্টে ভরে যায়।’ তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার আহ্বানও জানান।ব্রেকিং নিউজ সতর্কতা

advertisement

জাপানের এই পর্ন তারক বলেন, ‘আমি যা করতে পারি, তা সত্যিই খুব সামান্য। তবু অন্তত কিছুটা হলেও সাহায্য করতে চেয়েছি।’

তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পেলেও সমালোচনাও শুরু হয়। কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেন, শুধু প্রচারের জন্যই তিনি অনুদানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

এর জবাবে নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করে তানো বলেন, ‘সহায়তা শুধু আত্মতৃপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সহায়তার পরিধি আরও বাড়ুক- এই আশা থেকেই আমি বিষয়টি প্রকাশ করেছি।’
তবে পরবর্তী সময়ে সমালোচনা আরও ব্যক্তিগত আক্রমণের দিকে যায়। প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে তার কাজের প্রসঙ্গ টেনে কিছু ট্রল তার দানের অর্থকে ‘নোংরা টাকা’ বলে কটাক্ষ করেন।

এ ধরনের মন্তব্যের জবাব দিতে দেরি করেননি তানো।
তিনি বলেন, ‘আমার পেশার কারণে সাহায্য করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করার কোনো কারণ নেই। দান তো দানই। আমি বিশ্বাস করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- সেই অর্থ যেন সত্যিই যাদের প্রয়োজন, তাদের কাছে পৌঁছায়।’

  • সর্বশেষ