শিরোনাম
◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির ◈ টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে স্বাগ‌তিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রুনাই ও সিঙ্গাপুরে রোজা শুরু কবে, জানা গেল

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়।

 এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসেবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।
  
অস্ট্রেলিয়াও জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
আরব আমিরাতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন। সূত্র : গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়