শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ১৫ বলের টুর্নামেন্টে লড়বেন রাসেল-গেইলরা; ১ বলে ১২ রান, ডট বলে উইকেট !

রাহুল রাজ : [২] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি পাওয়া তিনটি ফরম্যাট হচ্ছে টেস্ট, ওয়ান ডে, টি-টিয়েন্টি। এর পর টি-টিন, থ্রি-টিমস এবং হান্ড্রেড বল ক্রিকেট নিয়েও বেশ সাড়া পাওয়া গেছে। এবার নতুন একটি ফরম্যাটের স্বাদ পেতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। যার নাম আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি)।

[৩] দলীয় খেলা ক্রিকেট এবার ব্যক্তিগত লড়াইয়ে খেলা যাবে। যার প্রথম আসরে দেখা যাবে যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল ও রশিদ খানকে।

[৪] বিশ্ব ক্রিকেটের সুপরিচিত ৬ মুখ একে অপরের বিপক্ষে লড়বেন রাউন্ড রবিন লিগে। ১৬ ম্যাচের এই টুর্নামেন্টে একটি ম্যাচ জিতলে দেয়া হবে ২ পয়েন্ট। সেরা চার জন চলে যাবেন সেমিফাইনালে। এর পর হবে শিরোপার লড়াই ফাইনাল।

[৫] একনজরে আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জের বিস্তারিত: কবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট: ২৪ ডিসেম্বর, ২০২০ থেকে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

[৬] কোথায় খেলা হবে: দুবাইয়ের কোকাকোলা এরিনায়।

[৭] কারা মাঠে নামবেন: যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল ও রশিদ খান। ৬ জন ক্রিকেটার একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগে লড়াই চালাবেন। ম্যাচ জিতলে ২ পয়েন্ট। সংগৃহীত পয়েন্টের ভিত্তিতে চার জন ক্রিকেটার সেমিফাইনালে যাবেন। সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে একই দিনে।

[৮] খেলার ফরম্যাট: দু’জন ক্রিকেটার একে-অপরের বিরুদ্ধে মাঠে নামবেন। ১৫ বলের ২টি করে ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন তাঁরা। ব্যাট এবং বল দু’টিই করতে হবে। যদিও বোলিংয়ের সময় সর্বোচ্চ ৭টি বল অন্য ক্রিকেটারকে দিয়ে করানো যেতে পারে। একজন উইকেটকিপার ও একজন বাড়তি ফিল্ডার মাঠে নামানো যাবে। স্পিন বা পেস, যে কোনও ধরণের বলই করা যাবে।

[৯] কীভাবে সংগ্রহ করা যাবে রান: ক্রিকেটাররা দৌড়ে রান নিতে পারেন। এছাড়া ১, ২, ৩, ৪ ও ৬ রানের আলাদা আলাদা জোন ভাগ করা থাকবে। বোলারের পিছনে বুলস আইয়ে বল মারতে পারলে ১২ রান যোগ হবে। সঙ্গে অতিরিক্ত একটি বলও পাওয়া যাবে। যতবার আউট হবেন কোনও ক্রিকেটার, তাঁর সংগ্রহ থেকে ৫ রান করে বাদ দেওয়া হবে। ক্যাচ, বোল্ড, রান-আউট, হিট-উইকেট প্রভৃতির সঙ্গে বোলার ডট বল করলেও তা উইকেট হিসেবে বিবেচিত হবে। - ক্রিকইনফো

  • সর্বশেষ