শিরোনাম
◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল পরিমান মাদকের চালান জব্দ করেছে বিজিবি

জাকারিয়া হোসেন জোসেফ: [২] সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদের চালান সহ বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

[৩] বিজিবি সুত্রে জানাগেছে,সীমান্তের চাঁনপুর বিওপির একটি নিয়মিত টহল দল,রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ২ হাজার,২শত,৪০ প্যাকেট নাসির বিড়ি আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার দুই শত টাকা।

[৪] একইদিনে লাউরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা হতে ১ হাজার, ১শত ২০ প্যাকেট নাসির বিড়ি জব্দ করেছে (বিজিবি) জোয়ানেরা। আটককৃত বিড়ির সিজার মূল্য ৪৭ হাজার, ৬ শত টাকা।

[৫] অপরদিকে চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ২৩ পিছ ভারতীয় মদের বোতল আটক করেছে।যার আনুমানিক মূল্য ৩৪ হাজার, ৫ শত টাকা।

[৬] সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ি ও মদের চালান জব্দ করার পর।আটককৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ