শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুইমারাতে অবৈধভাবে মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের একলক্ষ টাকা জরিমানা

আবদুল আলী : [২] খাগড়াছড়ির গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক মশিউর রহমান তারেককে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] শনিবার সকাল ১০ টায় গুইমারার সাইংগুলীপাড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। তিনি মাটিকাটার স্হলে যাওয়ার সংবাদ পেয়ে এস্কোবেটর চালক পালিয়ে যায়। কিন্তু মিনিট্রাক গুলো ধরা পড়ে যায়। মাটিভর্তি ৩টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্হাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ৫ উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়