শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ পৌরসভায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট: পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন এবং দুই পৌরসভায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। কালের কণ্ঠ

আজ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২ প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচন হবে আজ। জেলা পরিষদের ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত; পৌরসভার ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ইসি জানিয়েছে, পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। সেগুলো হলো- ফরিদপুরের ফরিদপুর পৌরসভা; মধুখালী পৌরসভা; মাদারীপুরের রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনও হবে আজ। এই দুই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচজন।

  • সর্বশেষ