শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে হচ্ছেন ফারিয়ার দ্বিতীয় স্বামী ?

ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী শবনম ফারিয়া। কিছুদিন আগে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে তার বিচ্ছেদ হয়। শুক্রবার (২৭ নভেম্বর) বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনই যৌথ বিবৃতি দেন। এর আগে, গত বছরের ১ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়।

ফারিয়া ফেসবুকে লেখেন, বিচ্ছেদের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে। সাবেক স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কটাকে একেবারেই ছোট করতে চান না তিনি। এতে বেশ তোপের মুখেও পড়তে হয় ফারিয়াকে।

তবে যাই হোক, সমালোচনার পরও প্রস্তাব যেন কম পাচ্ছেন না ফারিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পরই তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অনেকেই। এবার দেখার বিষয়, কাকে স্বামী হিসেবে মেনে নেবেন ফারিয়া।

ফেসবুকে ফারিয়াকে কেউ কেউ বলছেন, আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি। যদি দ্বিতীয় কাউকে স্বামী করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো।

আবার কেউ কেউ এখনই তার ঘরে তুলে আনতে চান ফারিয়াকে।

এদিকে এমন বেশকিছু বিবাহের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যার অনেকগুলোই খুবই সিরিয়াসভাবে লিখেছেন বলেই মনে হয়েছে তার।

তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফেসবুক থেকে অনেকটা নিস্ক্রিয় ফারিয়া। তবে সরে গেলেও বিবাহের প্রস্তাব যেন পিছু ছাড়ছে না তার। এখন দেখার বিষয়, তাদের মধ্য থেকে কে হচ্ছেন ফারিয়ার দ্বিতীয় স্বামী? এই মুহূর্তে তিনি আর কাউকে স্বামী বানাবেন নাকি এভাবেই সিঙ্গেল কাটাবেন। ডিবিসি

  • সর্বশেষ