শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেপ্তার

আজহারুল হক: [২] ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাণ করে প্রবাসীর স্ত্রীর (২৬) নগ্ন ছবি তোলে ইন্টারনেটে ছড়িয়ে দেয় রতন মিয়া (৩৫) নামে এক যুবক।

[৩] এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বেলা সাড়ে এগারটার দিকে পাশর্^বর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ কাচারী মোড় এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ। রতন মিয়া উপজেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত ইছাহাক মিয়ার ছেলে।

[৪] থানায় দায়ের করা মামলা ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাখল কালদাইর গ্রামের তরুণীর শ্রীপুর উপজেলার কাহেদপাড়া গ্রামে বিয়ে হয়। ওই তরুণী গৃহবধূকে রতন মিয়া দীর্ঘদিন ধরে উক্তক্ত করতো। মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ওই তরণী শ্রীপুর উপজেলার চায়না গামের্ন্টসে চাকুরী করেন।

[৫] গত ১৪ নভেম্বর সন্ধ্যায় কর্মস্থল থেকে পিতার বাড়িতে আসার সময় গফরগাঁও উপজেলার ডুবাইল চাররাস্তা মোড় এলাকায় আগে থেকে ওৎ পেথে থাকা রতন মিয়া ছুরির ভয় দেখিয়ে ওই গামের্ন্টস কর্মীকে জোরপূর্বক পাশ^র্বর্তী একটি ঘরে নিয়ে অজ্ঞান করে নগ্ন ছবি তুলে।

[৬] পরে এই ছবি তরুনী ও তার মালয়েশিয়া প্রবাসী স্বামীর মোবাইলে পাঠিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করে রতন মিয়া। এক সময় ভুক্তভোগী তরুনী গৃহবধূ রতনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণগ্রাফি দমন আইনে পাগলা থানায় মামলা দায়ের করেন।

[৭] পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়