শিরোনাম
◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘির নাগরনদে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতে দুই জনের কারাদন্ড

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘির নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই বালু ব্যবসায়ীকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় নাগরনদে অভিযান চালিয়ে তাদের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা সীমা শারমিন।

[৩] দন্ডপ্রাপ্তরা হলেন- বালু ব্যবসায়ী উপজেলার কুন্দ্রগ্রামের আজাহার আলী ওরফে রাজা (৪০) কে সাত দিন এবং অপর ব্যবসায়ী একই উপজেলার বাগিচাপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩০)কে তিন দিন।

[৪] ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার উপড় দিয়ে বয়ে যাওয়া নাগরনদে দীর্ঘদিন যাবত একটি মহল অবৈধ ভাবে বালু উত্তোলন করে বেচাকেনা করে আসছিল। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে মামলাসহ ভ্রাম্যামাণ আদালত তাদের জরিমানা করা হয়েছিল।

[৫] মঙ্গলবার দুপুরে কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় নাগরনদে ফের বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী আজাহার আলী ওরফে রাজাকে ৭ দিন ও আমিনুল ইসলামকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন সাংবাদিকদের জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে নাগরনদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছিল। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ