শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শীত নিয়ে ৪ ভুল ধারণা

ডেস্ক রিপোর্ট : [২]শীত চলেই এলো অবশেষে। শীতের দিনে আমাদের স্বাস্থ্যের দরকার বাড়তি যত্ন। অনেক সময় শীতের কারণে আমরা নানা রোগে পড়ি। শীত নিয়ে আমাদের মাঝে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। তারই কিছু আজ পাঠকদের সামনে তুলে ধরা হলো।

শীতকালে নয় সানস্ক্রিন
অনেকে ভাবে শীতের আবহাওয়ায় লোশন বা ভ্যাসলিন জাতীয় ময়েশ্চারাইজার ছাড়া তেমন কিছু প্রয়োজন নেই। শীতের মধ্যদুপুরের সূর্যের আলো আপনার ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই শীতকালেও সানস্ক্রিন ব্যবহার প্রয়োজনীয়।

ভিটামিন সি তে ঠাণ্ডা সর্দি ভালো হয়
শীতকালে ভিটামিন সি যুক্ত অনেক ফল ও সবজি পাওয়া যায়। তবে এসব ফল খেলে সর্দি বা ঠাণ্ডা ভালো হবে এমন কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ভিটামিন সি, শরীর চর্চা, পর্যাপ্ত ঘুম আপনার শরীরের পরিপাক প্রক্রিয়াকে ভালো রাখে যা বিভিন্ন শীতকালীন রোগ ব্যাধির প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ঠাণ্ডা আবহাওয়ায় ব্যায়াম নয়
শীত শীত আবহাওয়ায় বাইরে হাঁটা বা দৌড়ানোর সময় শরীর থেকে এন্ডোরফিন নিঃসৃত হয় যা আপনার শরীরে অধিক শক্তি দেয়। এজন্যই শীতকালে তুলনামুলক ভাবে মানুষের হাঁটা বা দৌড়ানোর গতি বৃদ্ধি পায়। প্রয়োজনীয় গরম কাপড় পড়ে শীতকালেও শরীরচর্চার জন্য বের হতে পারেন।

মাথা ঢাকলেই শীত থেকে নিরাপদ
শীতের ভয়ে মাথা-নাক-কান ঢেকে রাখার দৃশ্য অনেক দেখা যায়। তবে শরীরের অন্যান্য অঙ্গের মত মাথা থেকেও একই অনুপাতে তাপ নিঃসরিত হয়। তাই সাধারণত মাথা দিয়ে অধিক তাপ বের হয় বলে যে প্রচলিত ধারণা আছে তা মোটেই ঠিক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়