শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাইকগাছা থানাপুলিশ প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী আটক

শেখ সেকেন্দার : [২] পাইকগাছা থানাপুলিশ প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী-স্ত্রীকে মাগুরা থেকে আটক করেছে।

[৩] জানা যায়, পাইকগাছায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মাগুরা জেলার শ্রীপুর থানার কালিনগর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে আকিরুল শেখ (৪৫) ও স্ত্রী শামিমা আফরিন শিল্পী (৩৫) কে পাইকগাছা থানাপুলিশ আটক করেছে। পাইকগাছার গড়ইখালী গ্রামের ইসহাক সরদারের ছেলে দেলোয়ার হোসেন ১৭ নভেম্বর পাইকগাছা থানায় একটি এজাহার দাখিল করে।

[৪] এজাহার সূত্রে জানা যায়, আকিরুল শেখ বিদেশে (বেলজিয়াম) চাকরী দেয়ার নামে দেলোয়ারের ভাই সহ ৩ জনের কাছ থেকে ২৯ লাখ ৭৭ হাজার ৭৪১ টাকা হাতিয়ে নেয়। ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময় নগদ, ব্যাংক, বিকাশ ও এস,এ পরিবহনের মাধ্যমে উক্ত টাকা নিলেও অদ্যাবধি এ ব্যাপারে কোন ব্যবস্থা না করে নানা তালবাহানা করে আসছে। অবশেষে ১৭ নভেম্বর পাইকগাছা থানায় মামলা হলে ওসি এজাজ শফীর নির্দেশে ওসি (তদন্ত) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।

  • সর্বশেষ