শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার নারীসহ আটক ২

মিলটন খন্দকার: [২] গাজীপুরে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার ও মদ তৈরীর উপকরণ এবং এক নারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর রবিদাসপাড়া থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হচ্ছে, ওই এলাকার মৃত মথুরা রবিদাসের ছেলে সুরেশ রবিদাস (৪৫) এবং মৃত খোকন রবি দাস ওরফে ছটুর মেয়ে রীনা রবিদাস (৪০)।

[৪] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার রবিদাস পাড়ায় অভিযান চালানো হয়। পরে পুলিশ সুরেশ রবিদাস ও রীনা রবিদাসের বাড়ী থেকে তল্লাশি চালিয়ে মদ তৈরীর উপকরণসহ ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় রীনা ও সুরেশকে আটক করা হয়। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়