শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ সপ্তাহে কোভিড ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় বসছেন বাইডেনের উপদেষ্টারা

সিরাজুল ইসলাম: [২] নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নভেল করোনাভাইরাসের কারণে তাদের স্বাস্থ্যসেবা নাজুক হয়ে পড়েছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এ কারণে তারা দ্রুত ভ্যাকসিন পাওয়ার আশায় কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। নিউইয়র্ক পোস্ট

[৩] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেন, তারা আলোচনা শুরু করলে অবশ্যই ভালো হবে। আমরা শিগগিরই তাদের সঙ্গে কাজ শুরু করতে পারি।

[৪] যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রায় ১০ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত দিনে গড়ে এ রোগে মারা গেছের ৮২০ জন। দুই সপ্তাহে এ সংখ্যা বেড়েছে ৩৩ শতাংশ। বিশ্বে সোমবার পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছে পাঁচ কোটি ৪০ লাখ। মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়

[৫] সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়