শিরোনাম
◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা? ◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকায় টাইগার এ পেসারকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। যে দলটির হয়ে খেলবেন পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে মুস্তাফিজ। সবশেষ আইএল টি-টোয়েন্টি, বিপিএলে করেছেন দুর্দান্ত বোলিং। আসন্ন পিএসএলেও খেলবেন টাইগার এ পেসার। দল পেলেন দ্য হান্ড্রেডেও।

মুস্তাফিজকে দলে ভেড়ানোর কারণ জানিয়েছেন বার্মিংহামের কোচ শেন বন্ড। তিনি বলেছেন, ‘আমি মুম্বাইয়ে (মুম্বাই ইন্ডিয়ান্স) ফিজের সাথে কাজ করেছি। আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সে একজন গেমচেঞ্জিং বোলার। কারণ সে অনেক ইউনিক, যে অফ স্পিনারটা করে (এর কারণেই ইউনিক)। 

কম গতির বল এই খেলায় বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা রিসার্চ করে দেখেছি দেশে অনেকগুলো মাঠ আছে যেখানে বল কিছুটা টার্ন করতে পারে। মৌসুম যত আগাবে তত এটা টের পাওয়া যাবে। ফলে দলে তার মত (ফিজের মত) একজন বোলার থাকাটা দারুণ হতে যাচ্ছে।

বন্ড আরও বলেছেন, ‘লোকাল ক্রিকেটাররা মুস্তাফিজুর এবং উসমান তারিকের মত বোলারদের বিপক্ষে অত বেশি খেলেনি। ফলে এখানে ব্যাপারটা (তাদেরকে খেলা) চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা জানি এখানে মাঠগুলোতে দারুণ ফ্ল্যাট উইকেট থাকে। ভালো বোলিং ইউনিট না থাকলে আপনার জন্য সামনে কঠিন দিন অপেক্ষা করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গ্ল্যামারটা থাকে ব্যাটারদের দিকে। তবে যারা চ্যাম্পিয়ন হয় তাদের ভালো বোলিং ইউনিট থাকে। আমরা চেষ্টা করেছি সেরকম বোলিং ইউনিট বানাতে।’

দ্য হান্ড্রেডের এবারের আসর শুরু হবে ২১ জুলাই। ১০০ বলের এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়