শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ব্রিফকেসে নারীর মরদেহ

আব্দুল্লাহ আল আমীম: [২] সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গাশ্রম এলাকার একটি জোড়া কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে তার ভেতরে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পায়।

[৪] তিনি আরও জানান, ব্রিফকেসের ভেতরে একাধিক ইট ছিল। ধারণা করা হচ্ছে ব্রিজের নিচে পানিতে ব্রিফকেস বন্দি মরদেহ ডুবিয়ে ফেলতে ইট ভরা হয়েছিল। পুলিশ ঘটনা তদন্ত করে তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ