শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরুষ্কা সম্পর্কে সুনিল গাভাস্কারের মন্তব্যে একহাত নিলেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনিল গাভাস্কারকে একহাত নিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। গত সেপ্টেম্বরে আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাব বনাম আরসিবির খেলা চলাকালীন বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় গাভাস্কারের একটি মন্তব্য ঘিরে সরগরম হয় ক্রিকেটমহল। ফের সেই ঘটনার কথা উস্কে দিয়ে একদা সতীর্থকে তোপ দাগলেন রবি শাস্ত্রী।

[৩] কিংস ইলেভেন পঞ্জাব বনাম আরসিবির ম্যাচ চলাকালীন কোহলিকে উদ্দেশ্য করে প্রাক্তন ক্রিকেটার গাভাস্কার বলেছিলেন, লকডাউনে বিরাট কোহলি শুধুমাত্র আনুষ্কার বোলিংয়েই অনুশীলন করেছেন। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, বলিউড অভিনেত্রী অনুষ্কার শর্মা বিরাট কোহলিকে বোলিং করছেন। সেই ঘটনার সূত্র ধরেই সুনীল গাভাস্কার বলেছিলেন, লকডাউনে কোহলি শুধু আনুষ্কা শর্মার বোলিংয়েই অনুশীলন করেছেন। এরপরই সরগরম হয় ক্রিকেটমহল। ওঠে বিতর্কের ঝড়। এমনকি গাভাস্কারকে পাল্টা জবাবও দিয়েছিলেন বিরাটপত্নী।

[৪] একমাস পেরিয়ে যাওয়ার পরও আবার সেই বিতর্কিত ঘটনার রেশ টানলেন রবি শাস্ত্রী। গাভাস্কারের সেই মন্তব্যের সমালোচনা করে রবি শাস্ত্রী বলেন, আনুষ্কা শর্মা যদি সেই কথায় অপমানিত হন তাহলে তার প্রতিক্রিয়া দেওয়ার ন্যায্য অধিকার রয়েছে। তবে গাভাস্কার যাই মনে করুন, আমি কখনও এতটা নীচে নামতে পারতাম না।- জি নিউজ

  • সর্বশেষ