শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে অর্ডার করা খাবার পৌঁছে দিলেন পুলিশকর্মী

অনলাইন ডেস্ক: অনলাইনে খাবার অর্ডার করেছিলেন ইংল্যান্ডের এক নাগরিক। কিন্তু ডেলিভারি বয় না, খাবার পৌঁছে দিলেন পুলিশকর্মী।

জানা গেল, রাস্তায় ওই পুলিশকর্মীর মুখোমুখি হয়েছিলেন ‌ডেলিভারি বয়। রাস্তার বিধি লঙ্ঘন করতে দেখে ডেলিভারি বয়কে গ্রেফতার করেন তিনি। তারপর ডেলিভারি বয়ের কাজটি তিনিই নিজে হাতে করে দিলেন। ঘটনাটি জানার পর মুগ্ধ নেটিজেনরা।

কাবাব অর্ডার করেছিলেন ইংল্যান্ডের উডলির বাসিন্দা। কিন্তু রেস্টুরেন্ট থেকে খদ্দেরের বাড়ি যাওয়ার পথে ডেলিভারি বয়কে রাস্তায় আটক করেন এক পুলিশকর্মী। দেখা যায়, তার কাছে না আছে লাইসেন্স, না আছে বিমা। গাড়ির টায়ারও ঠিক অবস্থায় ছিল না। এবং তিনি মাদকাসক্ত ছিলেন।
তার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। তারপর পুলিশের চোখে পড়ে গাড়ির ভেতরে একটা খাবারের প্যাকেট। তাতে নাম ও ঠিকানাও রয়েছে। সেই পুলিশকর্মী তারপর নিজে হাতে খাবার পৌঁছে দিলেন খাবারের অর্ডার করা ওই ব্যক্তির হাতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়