শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

সুলতান আল একরাম: [২] ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অষ্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৩] মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

[৪] বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

[৫] এসময় নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। তাদের পেশাগত দায়িত্ব পালন কালে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশকে সার্বিক সহযোগিতার আহবান জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়