শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুরে প্রেসিডেন্টস কাপের ফাইনালে শান্ত ও মাহমুদুল্লাহ একাদশ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক :[২] মাহমুদুল্লাহ একাদশের বিসিবি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বটা ভালো যায়নি। ৪ ম্যাচে মোটে দুই জয়। রান রেটেও ছিল তলানির দিকে। ফাইনালে উঠতে তাকিয়ে থাকতে হয়েছিল নাজমুল একাদশ শান্ত ও তামিম একাদশের ম্যাচের দিকে। যেখানে তামিমরা হারায় কপাল খুলেছে মাহমুদুল্লাহ রিয়াদদের। ফাইনালে যেতে পেরে উচ্ছ্বসিত রিয়াদ।

[৩] আজ (২৫ অক্টোবর) কাক্সিক্ষত ফাইনালে মাহমুদুল্লাহ একাদশ মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত একাদশের। ম্যাচ শুরু দুপুর দেড়টায়। বিসিবির অফিসিয়াল ইউটিউব ও ফেইসবুক পাতার পাশাপাশি বিটিভিও সরাসরি সম্প্রচার করবে ফাইনাল। ম্যাচটি হওয়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেখে তা পিছিয়ে দেওয়া হয়। সেটি যে বিচক্ষণ সিদ্ধান্ত ছিল, তা প্রমাণ হয়ে গেছে গত তিন দিনের টানা বৃষ্টিতে। আজ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে রিজার্ভ ডে আছে সোমবার।

[৪] সাংবাদিকদের রিয়াদ বলেন, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে উঠেছি। আগের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। সৌভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। একদিক থেকে ভালো লাগছে কারণ, অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি।

[৫] যেহেতু করোনার সময় ক্রিকেট বন্ধ ছিল এবং আলহামদুলিল্লাহ বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি। তো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল যেন খেলতে পারি।

[৬] শ্রীলঙ্কা সফর না হওয়ায় পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। লিস্ট-এ ক্রিকেটে মর্যাদা না থাকলেও পারফর্ম দিয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ক্রিকেটাররা। এখানেও ইতিবাচক দিক খুঁজছেন রিয়াদ। তবে শান্ত বলছেন, করোনার কারণে দীর্ঘ বিরতির পর খেলতে পেরে ভালো লাগছে। আমার কাছে জয় পরাজয় বড় কথা নয়, খেলায় ফিরেছি এটাই আমাদেও বড় পাওয়া।

  • সর্বশেষ