শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দূষিত লাহোরের পরিবেশ, বাতিল হলো ভেন্যু

স্পোর্টস ডেস্ক: [২] তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন এই ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ছিলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, এরপর টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিলো মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু এখন দুই সিরিজই চলে গেছে রাওয়ালপিন্ডিতে।

[৩] এক বিবৃতিতে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘গত দু সপ্তাহের বায়ু মানের পূর্বাভাসের দিকে গভীর নজর রেখেছিলাম আমরা। নভেম্বরে বায়ুর গুণগত মানের সম্ভাব্য অবনতি এবং বর্তমানে বায়ু দূষণের মাত্রা বাড়ায় লাহোরের নির্ধারিত ম্যাচগুলো আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

[৪] ‘বিপজ্জনক দূষণের শুরু ও বায়ু নিম্নমানের কারণে এই পর্যায়ে ম্যাচগুলো লাহোরে আয়োজন খুব বেশি ঝুকিপূর্ণ ছিল।

[৫] লজিস্টিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হত মনে করেই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ সুরক্ষার বিষয়ে আমরা কোন ছাড় দিতে পারিনা এবং পারবোনা।’- জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়