শিরোনাম
◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ১০

দিরাই প্রতিনিধি: [২] দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
[৩] শুক্রবার ( ২৩ অষ্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে আ. মালিক-ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলী-বুরহান মিয়ার লোকজনদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন জাহির আলী-বুরহান মিয়ার পক্ষের গুলিবিদ্ধ আব্দুল মতিনের ছেলে তরিকুল ইসলাম (২০), আলম উল্লাহর ছেলে জগলু (২৫), হারুন মিয়ার ছেলে নুর আলম (২৫), ফরুক মিয়ার ছেলে রুহুল আমিন (৩৩), সারজুল (১৮), আব্দুল ওয়াহিদের ছেলে ইকবাল মিয়া (১৮), জরিপ উল্লাহর ছেলে ফারুক মিয়া (৪০)। এরমধ্যে গুরুতর আহত তরিকুল ইসলাম ও জগলু মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী আহতদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৫] আব্দুল মালিক - মনু মিয়া পক্ষের আহত মাহমদ আলীর ছেলে টিপু মিয়া (৩৫), ফজর আলীর ছেলে শ্যাম মিয়া (৪০), সইফুল্লার ছেলে মায়াদ (৪৫) কে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানায়ায়, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রায়বাঙ্গালী গ্রামের আব্দুল মালিক-ইউপি সদস্য মনু মিয়া ও একই গ্রামের জাহির আলী-বুরহান মিয়ার লোকজনদের মাঝে মাঝে মামলা হামলার ঘটনা ঘটে আসছে।

[৬] শুক্রবার বেলা ২ টার দিকে গ্রামের মাদ্রাসার জমি ইজারা দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডায় হয়, এরই জের ধরে আব্দুল মালিক-মনু মিয়ার লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

[৭] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া ইসলাম একজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৮] দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়