শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে : জি এম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আরও বলেছেন, এরশাদ শাসনামলে ধর্ষণ ও নারী নির্যাতন ছিল না। তিনি বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় পার্টি। নিবন্ধিত দলগুলোর মধ্যে মাত্র তিনটি দলের কথা দেশের মানুষ বিবেচনা করেন। এরমধ্যে আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় আছে।

[৩] শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও আমিনপুর মাঠে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান।

[৪] জি এম কাদের আরো বলেছেন, ক্ষমতায় থাকলে যেমন উন্নয়নের ফিরিস্তি দেয়া যায়, তেমনি ব্যর্থতা ও খারাপ কাজের রেকর্ড তৈরি হয়। উন্নয়নের কথা মানুষ বেশি দিন মনে রাখে না, কিন্তু খারাপ কাজগুলো মানুষের মনে স্থায়ীভাবে থেকে যায়। বিএনপির রাজনীতি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে । বিএনপিতে চরম হতাশা বিরাজ করছে। কিন্তু জাতীয় পার্টি ৩০ বছর ক্ষমতার বাইরে থেকে সুসংহত হয়েছে। জাতীয় পার্টির কোন দুর্নাম নেই। বলেন, জাতীয় পার্টির ঐতিহ্য আছে।

[৫] এসময়ে জাপা চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করেছিলেন এবং ন্যায় বিচার নিশ্চিত ছিলো। কে কোন দলের সমর্থক সেটা বিবেচ্য বিষয় ছিলো না, অপরাধীর শাস্তি নিশ্চিত ছিলো। মৃত্যুদণ্ডের আইন করে এসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন। জাতীয় পার্টির শাসনকালে মানুষ শান্তিতে ছিলো, নিরাপদে ছিলো।

[৬] জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে। তিনি বলেন, বর্তমানে উন্নয়নের সাথে প্রকাশ্যে নারী নির্যাতন হচ্ছে। তিনি বলেন, নারীর সম্ভ্রম বাঁচাতে হবে। পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

[৭] সম্মেলনের সভাপতির বক্তৃতায় লিয়াকত হোসেন খোকা এমপি সোনারগাঁও পৌর ও উপজেলার নব নির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করেন। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সোনারগাঁও পৌর জাতীয় পার্টি সভাপতি নির্বাচিত হয়েছেন এম.এ. জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম। সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রব, সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল।

[৮] এসময় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এম.পি, ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন খান, আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়