শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে দর্জির কাজ শিখতে গিয়ে তরুণী ধর্ষণের শিকার, ফুফা-ফুফু গ্রেপ্তার

ছনি চৌধুরী: [২] হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুফুর কাছে দর্জির কাজ শিখতে গিয়ে ফুফার যৌন লালসার শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক তরুণী। আর এতে সহযোগীতা করেছেন ধর্ষণের শিকার তরুণীর আপন ফুফু।

[৩] এমন অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে গত শনিবার রাতে নবীগঞ্জ থানায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শ্রীধরপুর (গুমগুমিয়া) গ্রামে। আলোচিত এ ঘটনার মামলায় অভিযুক্ত স্বামী-স্ত্রী দু‘জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪] গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাঁনপুর গ্রামের আজির উদ্দিন (৩৫) ও তার স্ত্রী নাজমা বেগম (২৮)। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাঁনপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র আজির উদ্দিন প্রায় ০৮/০৯ বয়স পূর্বে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শ্রীধরপুর (গুমগুমিয়া) গ্রামের নাজমা বেগমকে। বিয়ের পর নাজমাকে তার বাড়িতে নেয়নি আজির।

[৬] নাজমার বাড়িতেই তারা সংসার শুরু করে। প্রায় ৩ মাস পূর্বে নাজমা বেগম তার চাচাতো ভাইয়ের মেয়ে জনৈকা তরুণীকে দর্জির কাজ শেখানোর প্রলোভন দেন। এতে সম্মতি দেন তরুণীর মা। গত ১১ অক্টোবর থেকে ওই তরুণী তার ফুফু নাজমার বাড়িতে যায় দর্জির কাজ শিখতে। প্রতিদিনের ন্যায় গত (১৪ অক্টোবর) বুধবারও দর্জির কাজ শিখতে যায় তরুণী।

[৭] ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে নাজমার সহায়তায় তার স্বামী আজির উদ্দিন ওই তরুণীকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিদিনের মতো মেয়ে বাড়িতে না ফেরায় অপেক্ষা করে মেয়েকে আনতে নাজমা বেগমের বাড়িতে যান ওই তরুণীর মা। তখন নাজমা বেগম ও তার স্বামী তরুণীর মাকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এমনকি তরুণীকেও আটকে রাখে। এক পর্যায়ে গ্রামের মুরুব্বিদের জানিয়ে কয়েকজন লোক নিয়ে মেয়েকে উদ্ধার করেন।

[৮] এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ধর্ষণ মামলার প্রেক্ষিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ