শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই,বললেন নির্বাচন কমিশনার শাহাদাত

এইচএম দিদার: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা সভা কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন চৌধুরী।

[৪] বক্তব্যে তিনি বলেন, "দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন এবং আইনানুগ করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আরো বলেন,এ উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের কোনো প্রভাব থাকবেনা। আমি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে আলোচনা করে বুজতে পারলাম তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাব রয়েছে।"

[৫] এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অশোক কুমার দেবনাথ।

[৬] বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খাঁন, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা অঞ্চল মো. দুলাল তালুকদার, ভারপ্রাপ্ত অধিনায়ক কুমিল্লা বডার গার্ড ব্যাটেলিয়ান আব্দুল্লাহ আল ফারুকি,সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার. জাহাঙ্গীর হোসেন ও দাউদকান্দি নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ