শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে সড়ক দুর্ঘটনায় র‌্যাবের এসআই নিহত

রংপুর প্রতিনিধি: [২] জেলার মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী র‌্যাব ১৩-এর এক এসআই নিহত হয়েছেন। তার নাম এসএম রাজু।

[৩] রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়েরমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৪] জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাছেই গড়েরমাথা নামক স্থানে পাথরবোঝাই একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই র‌্যাবের ওই কর্মকর্তা নিহত হন।

[৫] মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, নিহতের কাছে র‌্যাব ১৩-এর একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকে তার নাম ও পরিচয় পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

[৬] গভীর রাতে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিঠাপুকুর হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়