শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভবিষ্যৎ বিতর্কের ব্যাপারে বিভক্ত ট্রাম্প ও বাইডেন শিবির

আসিফুজ্জামান পৃথিল: [২] বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিতর্ক কমিশন ঘোষণা করেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে বিতর্ক দূরবর্তী স্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি নতুন নিয়মে বিতর্কে নেবে না। আল জাজিরা, ফক্স

[৩] মূলত বাইডেন ক্যাম্পেইনই কমিশনের কাছে এই পাবি জানিয়েছিলো। মূলত বিতর্কের পর ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হবার পরই এই প্রস্তাব দেয় বাইডেন শিবির। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট এমন একজন মানুষ যার কান্ডজ্ঞান না থাকায় বিশ্বাস করা যায় না।

[৪] এই সঙ্গে এই সিদ্ধান্তের বিরোধীতা জানায় ট্রাম্প ক্যাম্পেইন এবং দাবি করে, ৩য় বিতর্ক ২৯ অক্টোবরে সরিয়ে নিতে হবে। তবে এই দাবি প্রত্যাখান করে বাইডেনের দল জানিয়েছে, বিতর্কের তারিখ জুন মাসেই নির্ধারিত ছিলো।

[৫] আগেই অবশ্য ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতর্ক মেনে নেবেননা। এটা ঐতিহ্যের বরখেলাপের সঙ্গে সঙ্গে নিয়মেরও ব্যত্যয়। জো বাইডেনকে অবশ্যই ট্রাম্পের মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়