শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে কাজি

ডেস্ক রিপোর্ট: নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে দেয়ার সময় কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজিকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে গুরুদাসপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

রাত পৌনে ৮টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কাজিকে ৬ মাসের জেল এবং বর সুরুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট ঘাটপাড়া গ্রামের আফসার আলীর ছেলে সুরুজ আলীর সঙ্গে পৌর এলাকার গাড়িষাপাড়া মহল্লার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) গোপনে কাজির বাড়ি নিয়ে এসে ওই বাল্যবিয়ে দিচ্ছিলেন। গাড়িষাপাড়া মহল্লায় এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, প্রকৃতপক্ষে কাজিদের কারণে বাল্যবিয়ে সংঘটিত হয়। বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের জেল ও জরিমানা করা হয়েছে। রাতেই ওই কাজিকে নাটোর জেলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়