শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সহায়তা বিল নিয়ে আলোচনা বন্ধ করলেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নির্বাচনের পর তিনি আবারও এই বিল বিষয়ে আলোচনা শুরু করবেন। তিনি পূর্বাভাস দিয়ে বলেছেন, আগামী মাসের নির্বাচনে তিনিই জয়ী হবেন। তার এই ঘোষণার পর মার্কিন পুঁজিবাজারে ধস নামে। সিএনএন, এনবিসি

[৩] এই বিশেষ বাজেটের ব্যাপারে কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি ও মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন ম্যুচিন জুলাই মাসে আলোচনা শুরু করেন। আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, এটির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকান জনগনের পিঠে ছুরি মেরেছেন।

[৪] বাইডেন বলেন, আপনারা কোনও ভুল করবেন না। যদি আপনার কাজ না থাকে, আপনার বাচ্চার স্কুল বন্ধ থাকে, যদি আপনার ব্যবসায় ধস নামে, ডোনাল্ড ট্রাম্প আজ আবারও প্রমাণ করেছেন, এসব তার কাছে কোনও ধরনের গুরুত্ব রাখে না।

[৫] এর জবাবে ট্রাম্প বলেন, ‘উন্মাদ ন্যান্সি পেলোসি ও অতিবাম ডেমোক্রেটরা এই বিল নিয়ে খেলছিলেন। তারা ভয়ঙ্কর অপরাধী। এ কারণেই আমি আলোচনা বন্ধ করে দিয়েছি। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ