শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়কের পাশে উন্মুক্ত তামাক গুড়া মেশিন, হুমকীতে জনস্বাস্থ্য

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশে উন্মুক্ত পরিবেশে তামাকের পাতা ও ডাটা গুড়া মেশিনের দুর্গন্ধযুক্ত পরিবেশে জনস্বাস্থ্য হুমকীর মুখে।

[৩] শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, সড়ক সংলগ্ন একটি টিনসেট ঘরে মেশিন মালিক হাফিজুলের ছেলে লিমন মিয়া ধানের পরিবর্তে তামাকের পাতা ও ডাটা গুড়া করছেন। ঘরটির জানালা দিয়ে বিষবৃক্ষ তামাকের বিষাক্ত ধূলো উড়িয়ে পুরো গ্রামটি অন্ধকার হয়ে উঠেছে। গ্রামটিতে অবস্থান করা তো দুরের কথা সড়কটি দিয়ে চলারও সুযোগ নেই। তামাকের দুগন্ধে শ্বাস নিতেও কষ্ট হয় পথচারীদের। ভিতরের চাতালের উঠানে কয়েকজন নারী শ্রমিক তামাকের গুড়া নেটিং করছেন। উন্মুক্ত উঠানে তামাকের গুড়ো নেটিং করায় তা বাতাসে মিশে পরিবেশ দুষিত করছে। সংবাদকর্মী দেখে কিছুক্ষনের জন্য মেশিন বন্ধ করলেও পুনরায় চালু করা হয়। এসব তামাকের গুড়া রংপুরের হারাগাছে বিক্রি করছেন বলেও জানান মেশিন চালক লিমন মিয়া।

[৪] স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তালুক বানিনগর জানেরপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাফিজুল ইসলাম নিজ বাড়িতে গড়ে তুলেন ধান শুকানোর চাতাল। গত এক মাস ধরে সড়কের পাশে সেই চাতালে ধানের পরিবর্তে বিষবৃক্ষ তামাক পাতা ও ডাটা গুড়ো করছেন। সড়কের পাশে এবং জনবহুল গ্রামে উন্মুক্ত স্থানে তামাক পাতা গুড়ো করায় তামাকের বিষাক্ত শীষা বাতাস মিশে পরিবেশ দুষন করছে। তামাক পাতা গুড়ো মেশিন চালু হওয়া মাত্রই ধুলোয় অন্ধকার হয়ে যায় পুরো গ্রাম। পথচারীরা নাক মুখ ঢেকে চলাচল করছেন। পাশ্ববর্তি মানুষজন ঘর বাড়িতেও থাকতে পারছেন না।

[৫] তামাক পাতা গুড়া মেশিনের কারনে ইতোমধ্যে গ্রামটির অনেক শিশু ও বৃদ্ধ সর্দ্দি এবং শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। পাশে থাকায় মায়ের দোয়া ডেইরী ফার্মে ৫ হাজার সোনালী মুরগীর খামাড়ে মরক দেখা দিয়েছে। দৈনিক ৮/১০টি মরগি শ্বাসকষ্টে মারা যাচ্ছে। একই অবস্থা পাশের একটি মৎস খামাড়ে। তামাক পাতার বিষাক্ত শীষা বাতাসে মিশে পুকুরের পানিতে মিশে মাছ মরতে শুরু করেছে। পানি বিশুদ্ধকর ওষুধ দিয়েও মাছ রক্ষা করতে পারছেন না গ্রামটি মৎস খামাড়ি মনসুর আলী।

[৬] গ্রামটির যুব উদ্যোক্তা মায়ের দোয়া ডেইরী ফার্মের মালিক সাইদুর রহমান বলেন, ৫ হাজার সোনালী মুরগির এ বিশাল ফার্মটি আমারসহ কয়েকজনের সংসার সচল রেখেছে। ফার্মের পাশে তামাক পাতা গুড়ো করায় দৈনিক ৮/১০টি মুরগি শ্বাসকষ্টে মারা যাচ্ছে। তাকে নিষেধ করেও কোন ফল হয়নি। উল্টো মামলা দেয়ার হুমকী দিচ্ছে মেশিন মালিক হাফিজুল।

[৭] মৎস খামাড়ি মনসুর আলী বলেন, দুই বিঘা জমির উপর মৎস খামাড় তৈরী করেছি। পাশের চাতালে তামাক পাতার গুড়া বাতাসের সাথে মিশে তা পুকুরে পড়ে পানি দুষিত করছে। এতে মাছ মরে যাচ্ছে। পানি বিশুদ্ধ করন ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না।

[৮] তালুক বানিনগর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, সড়কের পাশে ও উন্মুক্ত পরিবেশে তামাক পাতা গুড়া করায় গ্রামটিতে প্রবেশ করা দুস্কর হয়ে পড়েছে। অনেক বার নিষেধ করা হলেও অদৃশ্য ক্ষমতার জোড়ে মেশিন চালাচ্ছে হাফিজুল। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

[৯] মেশিন মালিক হাফিজুলের স্ত্রী লুনা পারভীন বলেন, ধানের ব্যবসায় লোকসান হচ্ছে। তাই আমাদের চাতালে আমরা তামাক পাতা গুড়া করছি। তাতে অন্যের কি? তবে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র প্রসঙ্গে তিনি বলেন, ছাড়পত্র নেয়া হয়নি। প্রয়োজন হলে ছাড়পত্র নেয়া হবে।

[১০] কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান বলেন, উন্মুক্ত স্থানে বা খোলামেলা পরিবেশ তামাক পাতা গুড়ো করার নিয়ম নেই। কেউ করে থাকলে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ